রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া আসামি হলেন তানোর পৌরসভার বুরুজ গ্রামের শহিদুল্লাহর ছেলে শওকত আলী (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শওকত আলী দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু নাঈম এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামি দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

