AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৮:৩২ পিএম, ২১ জুলাই, ২০২৬

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গণঅভ্যুত্থানের দুই বছর পর এমন ঘটনা ঘটা খুবই দুঃখজনক। আমরা এর সুস্পষ্ট তদন্ত চাই এবং যারা এটি করেছে তাদেরও বিচার চাই।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিল।

কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।

 

একুশে সংবাদ/ওজি 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!