গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন (রাজু সরদার) দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) মো. মোয়াজ্জেম হোসেন (রাজু সরদার) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি মো. মোয়াজ্জেম হোসেন (রাজু সরদার), পিতা—মৃত আব্দুল হাই, গ্রাম—চণ্ডীবর্দী, ডাকঘর—মুকসুদপুর, উপজেলা—মুকসুদপুর, জেলা—গোপালগঞ্জ। আমি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমার শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও পদবি থেকে পদত্যাগ করছি।
আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

