AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জগন্নাথপুরে ঐতিহাসিক জুলাই বিপ্লব শহীদ দিবস পালিত



জগন্নাথপুরে ঐতিহাসিক জুলাই বিপ্লব শহীদ দিবস পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঐতিহাসিক জুলাই বিপ্লব শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত ছাত্র-জনতা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মরণে বৈষম্যহীন সমাজ ও উন্নত বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!