AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোল্লাহাটে জুলাই শহীদ দিবসে শহীদ বিপ্লবের কবর জিয়ারত ও দোয়া মাহফিল



মোল্লাহাটে জুলাই শহীদ দিবসে শহীদ বিপ্লবের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার গাংনী ইউনিয়নের বুড়ি গাংনী গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বিপ্লবের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কবর জিয়ারত শেষে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার আমির হাসমত আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের রক্তের বিনিময়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শহীদ বিপ্লবসহ সব শহীদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের আদর্শ ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, ফকিরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবু আলা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফরাজী মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সেক্রেটারি মিয়া পারভেজ আলম, সাংগঠনিক সেক্রেটারি রমজান আলী মুন্সী এবং ইসলামী ছাত্রশিবির মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম শিহাব।

এ সময় শহীদ বিপ্লবের পিতা মো. পারভেজ শেখসহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সব বীরের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!