AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পাবনা
১০:৩৫ এএম, ১৬ জুলাই, ২০২৬

পাবনায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭),পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে ও অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)এবং  একজনের পরিচয় পাওয়া যায় নি ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক শিশুর মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে সাঁথিয়ার উদ্দেশ্যে ফিরছিলেন। পথে সড়াডাঙ্গী আলিম মডেল মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ এবং শিশুটির নানী বুলু খাতুনের মৃত্যু হয়। এ ছাড়া অ্যাম্বুলেন্স ও বাসে থাকা আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক শিশুর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা পাবনার সাঁথিয়ায় ফিরছিলেন। এ সময় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত দুজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা শিশুটির মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!