মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন পরিষদের পাশে বুধবার দুপুরে নাথ মন্দিরের পিছন থেকে ইয়াবা সেবন অবস্থায় মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোঃ খোরশেদ আলম নামের একজন কে আটক করে।
তথ্য অনুসন্ধানে ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার বালিয়াটী ইউনিয়নের আব্দুস ছামাদের ছেলে মোঃ খোরশেদ আলম (৩২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণীর ১৬ নং ক্রমিকের ধারায় ০৩ মাস সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের দিকনির্দেশনায় মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোরশেদ আলম অভিযান পরিচালনা করেন। ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে বালিয়াটি এলাকার মো: খোরশেদ আলম কে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

