AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৭:২২ পিএম, ১৫ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তারা হলেন- দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩২) ও দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় লাল চাঁন মিয়ার ছেলে আকাবর খান (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম।

স্থানীয়রা তাঁকে দেবীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. আতিকুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। অপর দিকে, এদিন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বৃষ্টি ও বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাবর খান।

এ ব্যাপারে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!