AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সাবেক এমপি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁদপুর
০৭:১৪ পিএম, ১৫ জুলাই, ২০২৬

অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সাবেক এমপি

​চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ‍‍`র চাঁদপুর জেলা প্রতিনিধি, সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপি‍‍`র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

​পিত্তথলী ও লিভারে গুরুতর সমস্যাজনিত কারণে গত রবিবার সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বর্তমানে তিনি ঢাকা ক্যান্টনমেন্টস্থ সিরাজ-খালেদা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। এসময় তিনি রোগীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

​এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান তারেক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

​সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং তাকে সুস্থতার চাদরে জড়িয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!