AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে দুই বছরেই ধসে পড়ল খাদ্য নতুন ভবন



সরিষাবাড়ীতে দুই বছরেই ধসে পড়ল খাদ্য নতুন ভবন

ভারী বর্ষণের কারণে জামালপুরের সরিষাবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নতুন অফিস ভবনের একাংশ মাটির নিচে ধসে গেছে। একই সঙ্গে ভবনের বাউন্ডারি ওয়ালের একটি অংশে ফাটল দেখা দিয়েছে। মাত্র দুই বছর আগে নির্মিত ১৮ লাখ ৬৯ হাজার ৭১৪ টাকা ব্যয়ের ভবনটিতে এ ধরনের ক্ষয়ক্ষতির ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক, সরিষাবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২ সালে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ ভবনটির নির্মাণকাজ শেষ করে খাদ্য বিভাগের কাছে হস্তান্তর করে। তবে ভবনটি হস্তান্তরের পর থেকে সেখানে একদিনের জন্যও কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকা ভবনটির একাংশ টানা ভারী বর্ষণে মাটির নিচে ধসে যায়।

উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক বলেন, টানা ভারী বর্ষণে ভবনের নিচের মাটি সরে যাওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নতুন অফিস ভবনের একটি অংশ ধসে গেছে।

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান বলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস ভবনটি নদীতীরবর্তী এলাকায় অবস্থিত। ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবনের নিচের মাটিতে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে ভবনের অবশিষ্ট অংশও ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেটিও ধসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি নিরসনে দ্রুত প্রকৌশলগত তদন্ত, ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!