AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:৪৩ পিএম, ১৫ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বিক্ষোভ মিছিল

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. আলভী ও মো. ইয়াসিনের নেতৃত্বে শহরের বড়পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক, বিশেষ করে এসএস রোড হয়ে বাজার স্টেশন এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বাজার স্টেশন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং দাবি আদায়ে সোচ্চার হন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ও সংহতি প্রকাশ করেন বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তাদের মধ্যে ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের শেখ সাকিব ও তানভীর, রজব আলী কলেজের মো. নীরব, আল মাহমুদ ডিগ্রি কলেজের মো. সোহাগ মিয়া, রাশিদাজ্জোহা মহিলা কলেজের মোছা. নির্জনা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের খালেদ সাইফুল্লাহ।

এ ছাড়া সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!