AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আলোচনা সভা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৫:৩৪ পিএম, ১৫ জুলাই, ২০২৬

কাউখালীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. লুৎফর রহমান, কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালি, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার এবং সিনিয়র সাংবাদিক এনামুল হক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক শিক্ষা পদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ। পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!