AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শার্শার কুখ্যাত মাদক সম্রাট আশা আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০১:৫১ পিএম, ১৫ জুলাই, ২০২৬

শার্শার কুখ্যাত মাদক সম্রাট আশা আটক

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাপ সিরাপসহ এক অভিযুক্ত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শার্শা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) চিরঞ্জিৎ মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি গ্রামের বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিলের পাশে অবস্থান নেন। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে ৩০ বোতল অবৈধ এসকাপ সিরাপসহ শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল কাশেমের ছেলে আশাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আশা সম্প্রতি জামিনে কারামুক্ত হওয়ার পর আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অর্ধডজনেরও বেশি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!