রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫শ গ্রাম গাঁজা সহ এজ কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ই জুলাই) সোমবার সন্ধ্যার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসউদ আলী ও এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।
গ্রেফতারকৃত আসামি কামারগাঁ ইউনিয়ন দক্ষিণ পাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র মোজাম্মেল হক তুজাল(৫৪)। এসময় তার কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয় কৃত পঁচিশ হাজার ছয়শত আশি টাকা উদ্ধার করা হয়েছে।
তার পরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামিকে গাঁজা ও গাঁজা বিক্রির নগদ অর্থ সহ নিজ বাড়ি হতে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ স্কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

