AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৩ রোগী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৪:২৫ পিএম, ১৪ জুলাই, ২০২৬

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৩ রোগী

সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনই এক বছরের কম বয়সী ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সিলেটের দুটি সরকারি হাসপাতালে মারা যায়। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনেরই বয়স এক বছরের কম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ৭০ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন ভর্তি আছেন। বাকি রোগীরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। তবে একই সময়ে হাম-সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৪৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে হাম ও হাম-সদৃশ উপসর্গে মারা যাওয়া ৯৫ শিশুর মধ্যে মাত্র চারজনের শরীরে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!