. সিএনজিসহ ১৭ কার্টুন কেরু মদ জব্দ
. ২০৪ বোতল মাদকের মুল্য ১ লাখ ১১ হাজার টাকা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ অমিত সতনামি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। রাধানগর এলাকার মাদক বিরোধী টিমের সদস্য আবুল হাসেম জানান, সোমবার ভোরে সিএনজি অটোরিক্সা নং (মৌলভীবাজার-থ ১৩১৪০১) রাধানগর সড়কে গাড়ির পর্দা (ত্রিফল) টানিয়ে যাচ্ছিল।
গাড়িটি দেখে সন্দেহ হলে মাদক বিরোধী টিমের সদস্যরা গাড়িটি তল্লাশি করে ১৭ কার্টুন মদ দেখতে পেয়ে গাড়িসহ মাদক ব্যবসয়ীকে আটক করে। পরে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার পর মাদক ব্যবসায়ীকে গাড়িসহ তাদের হাতে সোপর্দ করা হয়। মাদক ব্যবসায়ী অমিত সতনামি উপজেলার জেরিন চা বাগানের স্বপন সতনামীর ছেলে।
পুলিশের এসআই হারুন জানিয়েছেন, মাদক ব্যবসায়ী অমিত সতনামি খাইছড়া চা বাগান থেকে মদ কিনে অবৈধভাবে বিক্রির জন্য রাধানগর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়েছে। এসময় সিএনজি থেকে ১৭ কার্টুন (২০৪ বোতল) দেশীয় কেরু মদ জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক জানান, রাধানগর এলাকাবাসীর সহায়তায় সোমবার ভোরে এক মাদক ব্যবসায়ীকে অভৈধভাবে মদবহনকারী সিএনজিসহ গ্রেফতার করা হয়েছে। আনুমানিক মাদকের মুল্য ১ লাখ ১১ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা রুজু করে গতকাল দুপুরে মৌলভীবাজারবিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

