AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ



বোয়ালখালীতে ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষে ১৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় শাকপুরা ইউনিয়নের ১৫০টি পরিবারের হাতে উন্নত মানের চাল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলমগীর, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, শাকপুরা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেদ আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর সাত্তার, আসাদুল হক সুমন, বদিউল আলম, বিএনপি নেতা নজরুল, ওসমান, আলমগীর ও আজগর, শাকপুরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. এমরান, জাহাঙ্গীর, শ্রমিক দল নেতা জানে আলম ও মো. হারুন এবং উপজেলা ছাত্রদল নেতা মো. এমরান, রাকিব, নোবেল, শহীদ ও জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!