AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৮:২৪ পিএম, ১৩ জুলাই, ২০২৬

কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ বাজারে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় কালিগঞ্জ বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাউফতা হক।

এ সময় আরও বক্তব্য দেন কালিগঞ্জ বাজার কমিটির সভাপতি প্রভাষ বৈদ্য, উপজেলা বিএনপির সদস্য প্রভাষ মজুমদার, কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল শেখ, সমাজসেবক জয়দেব হালদার, ইউপি সদস্য অধীর বাড়ৈ ও আকাশ অধিকারী।

বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

০৯ নম্বর কলাবাড়ী ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সভায় মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!