AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে বেসরকারি স্বাস্থ্যসেবায় ১০ দিনারের বেশি নগদ টাকা লেনদেনে নিষেধাজ্ঞা


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৭:১৩ পিএম, ১৩ জুলাই, ২০২৬

কুয়েতে বেসরকারি স্বাস্থ্যসেবায় ১০ দিনারের বেশি নগদ টাকা লেনদেনে নিষেধাজ্ঞা

কুয়েতে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ১০ কুয়েতি দিনারের বেশি নগদ বা ক্যাশ টাকা লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা ২০২৬ সালের ১১০ নাম্বর মন্ত্রী পর্যায়ের ডিক্রি অনুযায়ী কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সব ধরনের বেসরকারি হাসপাতাল, মেডিকেল সেন্টার, ক্লিনিক, হোম হেলথ কেয়ার এবং অন্যান্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে ১০ দিনারের বেশি যেকোনো বিল পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ নেওয়া যাবে না।

এই নিয়ম অনুযায়ী ১০ দিনারের বেশি যেকোনো লেনদেন অবশ্যই সেন্ট্রাল ব্যাংক অব কুয়েত (CBK) অনুমোদিত ব্যাংকিং কার্ড বা ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের (যেমন: কে-নেট বা ক্রেডিট কার্ড) মাধ্যমে করতে হবে।

যদি কোনো বেসরকারি চিকিৎসাকেন্দ্রে এই নিয়ম অমান্য করে নগদ টাকা লেনদেন করা হয়, তবে  আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তিস্বরূপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়াসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আজ ১৩ জুলাই, ২০২৬ থেকেই এই ঐতিহাসিক সিদ্ধান্তটি দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

এই নতুন নিয়মের ফলে কুয়েতের বেসরকারি চিকিৎসা খাতে আর্থিক স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!