AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপদ মাংস ও আধুনিক চিড়িয়াখানার পথে রাজশাহী


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৬:৩৫ পিএম, ১৩ জুলাই, ২০২৬

নিরাপদ মাংস ও আধুনিক চিড়িয়াখানার পথে রাজশাহী

রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা (মিট প্রসেসিং সেন্টার) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ করা হবে। এখানে পশুর স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পশুর কোনো অংশ অপচয় না করে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই চিড়িয়াখানার আধুনিকায়ন ও নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সভার আগে প্রতিমন্ত্রী বৃষ্টি উপেক্ষা করে নগরীর তালাইমারি এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!