AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত



বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বোয়ালখালীকে আরও সমৃদ্ধ করতে এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী, সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, ইউসিসিএ সদস্য মো. হাসান চৌধুরী ও নিয়তি দেবী।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!