AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূর্ব ধামসর সঃ প্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



পূর্ব ধামসর সঃ প্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজী ফেরদৌসী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোসা. কানিজ ফাতেমা ও আসমা আক্তার।

এ ছাড়া বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার উদ্যোগে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন করে তোলার পাশাপাশি সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!