AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা



বোয়ালখালীতে পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা ও রা্লী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বোয়ালখালীকে সমৃদ্ধ করতে সরকারের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনার জন্য সবাইকে আন্তরিক হতে হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইউসিসিএ লি:’র চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, ইউসিসিএ সদস্য মো. হাসান চৌধুরী ও নিয়তি দেবী।

এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!