AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদন্ড


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:০৬ পিএম, ৬ জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদন্ড

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামের একজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার ( ৬ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন।মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামী শাহিন রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের স্হানীয় লেদু মিয়ার ছেলে।

আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। এই মামলায় রাষ্ট্রপক্ষের ১০ জন ও আসামিপক্ষের ৩জন সাক্ষীর 

সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ১১ মাস ১৪ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে আদালত এরায় ঘোষণা  করেন। রায় ঘোষণার সময় আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায় , মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে গত বছরের ২৫ জুলাই দুপুরে  মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের মীম হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামী শাহিন ডেকে তাকে ভেতরে নিয়ে যায়। দোকান খালি থাকায় সুযোগ পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের (পিপি) সৃজনী ত্রিপুরা জানান,  ধর্ষণ মামলার রায় দ্রুত সময়ের মধ্যে  ঘোষণা হওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। 

অন্যদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম। 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!