AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ



জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন, গ্রীষ্মকালীন  পেঁয়াজ, বিভিন্ন জাতের সবজি ও বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর এর  সভাপতিত্বে বীজ ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৭৯৫ জন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ, ৫০০ জনকে উফশী ও হাইব্রিড সবজি, ৫০ জনকে লেবু প্রনোদনা, ৫০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৭৩০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা মাসুক আহমেদ, ইউপি সদস্য জসিম আহমেদ প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!