শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুই ব্যক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে তাদের ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) উপজেলার খারামোড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের সহায়তায় ওই দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। পরে সীমান্ত পিলার ১০৯৭–এর নিকট থেকে তাদের আটক করে ভারতের দিকে ফেরত পাঠানো হয়।
বিজিবি আরও জানায়, অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা পরিচয়পত্র দেখাতে পারেননি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

