জামালপুরের সরিষাবাড়ীতে শ্বশুরবাড়ী যাওয়া পথে প্রকাশ্যে নবদম্পতিকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি বখাটে যুবক শামীম মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) রাতে পৌরসভার বলারদিয়ার এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলো- শামীম মিয়া ওরফে সোহেল (২৩) ও তার সদ্য বিবাহিত স্ত্রী ইভা আক্তার (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান,পৌরসভার বলারদিয়ার এলাকার শামীম মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবেশি মিষ্টারের কাছে বিভিন্ন সময় টাকা ধার চেয়ে বিরক্ত করে আসতেছিল। শনিবার সন্ধার পরে মিষ্টার তার স্ত্রী ইভাকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। চৌধুরী মোড় এলাকায় পৌঁছালে শামীম তাদের গতিপথ রোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই শামীম হোসেন সোহেল মিষ্টারকে মারধর করতে থাকে। একপর্যায়ে পকেট থেকে ধারালো ছুরি দিয়ে মিষ্টারের গলায় আঘাত করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী ইভি এগিয়ে গেলে তাকেও রাস্তায় ফেলে চুল ধরে টানাহেঁচড়া করে। নবদম্পতির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এস আই শাহিনুর রহমান শাহিন জানান,ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

