গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি দলকে সুসংগঠিত করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।
খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এবং হাবিবুল্লাহ মুন্সী লিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, সহ-সাধারণ সম্পাদক শওকত আলী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ এবং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা সাহাবুদ্দীন সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সাহিদুল ইসলাম মুন্সীকে আহবায়ক এবং হাবিবুল্লাহ মুন্সী লিটুকে সদস্য সচিব করে খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

