AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় পুলিশের ওপর হামলা, আহত ৫ পুলিশ সদস্য



ফতুল্লায় পুলিশের ওপর হামলা, আহত ৫ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক উপপরিদর্শক (এসআই)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে ১৫ কেজি গাঁজাসহ কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ফাইটার মনিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মনির ওরফে ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুম (২৪)।

শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। তাদের নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ১৫ কেজি গাঁজাসহ মনির ওরফে ফাইটার মনির এবং তার দুই সহযোগী নাঈম ও মাসুমকে আটক করা হয়।

পরে আটকের খবর ছড়িয়ে পড়লে তাদের সহযোগীরা গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও শটগান থেকে গুলি ছোড়ে।

একপর্যায়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এছাড়া গুলিবিদ্ধ হন গ্রেপ্তারকৃত মনির। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছাড়িয়ে নিতে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!