AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ম্যাচ



কোটচাঁদপুরে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ম্যাচ

বিশ্ব আসরে আর্জেন্টিনা-ব্রাজিল দলের খেলা মাঠে গড়ানোর আগেই কোটচাঁদপুরের বলুহর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল উৎজনাপূর্ণ আর্জেন্টিনা-ব্রাজিল দলের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। তবে গোল শূন্য অবস্থায় খেলাটি শেষ হয়েছে।

জানা যায়,বিশ্ব জুড়ে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। সেই উন্মাদনাকে আরো একটু উপভোগ্য করতে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও কমচারীদের মধ্যে চির প্রতিদ্বন্দী আর্জেন্টিনা-ব্রাজিল দলের সমর্থকদের নিয়ে গঠিত হয় আর্জেন্টিনা-ব্রাজিল দল। শনিবার বিকেল ৪ টার সময় কোটচাঁদপুর বলুহর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় খেলাটি। এ খেলায় আর্জেন্টিনার সমর্থক হয়ে মাঠে খেলা করেন,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তানভির জামান(প্রতিক),কমল কুমার,এম এ সাঈদ,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আজিজুল হাকিম,মাহফুজ আলম,জুনিয়র ম্যাকানিক হাবিবুর রহমান।

এ ছাড়া অংশ গ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের হাসানুজ্জামান মিলন,উৎপল কুমার,পারভেজ আলম,মনিরুল ইসলাম, কবির হোসেন, রাজু ইসলাম।

অন্যদিকে ব্রাজিল দলের সমর্থক হিসেবে মাঠে নামেন ডাঃ আশরাফুল ইসলাম,সোলাইমান হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ,দীপক কুমার পাল,সিনিয়র স্টাফ নার্স মিনারুল ইসলাম। এ ছাড়া খেলা করেন,ইমরান হোসেন, জিয়াউর রহমান, ফিরোজ হোসেন,আক্তার হোসেন,পারভেজ হোসেন, সোহেল রানা।

খেলার সব আনুমানিকতা শেষ করে ৪ টার সময় খেলা শুরু হয়।  খেলার ৯০ মিনিটই ছিল দুইটি দলের খেলোয়াড়দের মধ্যে টান টান উৎজনা। ছিল উভয় দলের আক্রমন, পাল্টা আক্রমন। তবে ৯০ মিনিটের মধ্যে কোন দলই গোল দিতে না পারায় গোল শূন্য অবস্থায় শেষ হয় খেলাটি।

এ দিকে এই খেলায় দুইটি দল গোল শূন্য ড্র করলেও বিশ্বকাপ ফুটবল আসরে জেতার ব্যাপারে উভয় দলের দলনেতা শতভাগ আশাবাদী।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম বলেন,ছোট বেলা থেকে ব্রাজিলের তিন খেলোয়াড়ের খেলা দেখে ভাল লাগে। সেই থেকে ব্রাজিল দলের সমর্থক করে আসছেন। এ ছাড়া আজকের ভোরে ব্রাজিলের যে খেলা হবে, সেই খেলায় ব্রাজিল জয়লাভ করবেন। এবং বিশ্বকাপ ফুটবল আসরে এবার ব্রাজিল কাপ নিবেন বলে আশাবাদী তিনি।

অন্যদিকে আর্জেন্টিনার দল নেতা ও কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এম এ সাঈদ বলেন,আপনারা জানেন গেল বিশ্বকাপ ফুটবল আসরে আমরা কাপ জিতেছি। এর আগের আসরেও ফাইনাল পর্যন্ত খেলেছিলাম। সেই সুবাদে এই আসর থেকে ও আমাদের দল কাপ নিবেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!