AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় বিজ্ঞান প্রকল্প প্রোগ্রাম অনুষ্ঠিত



সাটুরিয়ায় বিজ্ঞান প্রকল্প প্রোগ্রাম অনুষ্ঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়  স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (১২ জুন ) বাংলাদেশ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এবং এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় সাটুরিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার, মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির মো: জাকির হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা বি,এন,পির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক মো,আবুল বাশার সরকার সহ  উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ জেলা ও উপজেলা বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সরকারি তহবিল থেকে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!