AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ



মুকসুদপুরে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১০ নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নিজেদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাদিউজ্জামান পানা মোল্যা, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. গোলজার হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নূরু সরদার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মুন্সি, সদস্য শ্যামল চন্দ্র বিশ্বাস, সদস্য দেলোয়ার শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত আলী মুন্সি, উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলান দাস, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. ইয়ার আলী শেখ এবং পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল দে।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তারা বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও এ দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকবে না।

তারা আরও বলেন, দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় তারা নতুনভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চান। সেই লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!