AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা



খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গাইবান্ধার কুপতলা ইউনিয়নে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার দীপঙ্কর বসু এবং এআইএসপি বকুল মিয়া।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান এবং দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির কার্যকর উপায় সম্পর্কেও পরামর্শ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে। ভবিষ্যতে অধিক দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে খামারকে আরও লাভজনক করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!