AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশ রক্ষায় জীবন উৎসর্গ করলেন তানোরের সন্তান তামিম


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:৩৩ পিএম, ১০ জুন, ২০২৬

দেশ রক্ষায় জীবন উৎসর্গ করলেন তানোরের সন্তান তামিম

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের সন্তান তামিম দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছেন। গত মঙ্গলবার (৯ জুন) রাতে তাঁর শহিদ হওয়ার খবর এলাকায় পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, রামু সেনানিবাসে বক্সিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিতভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল তামিম।

মঙ্গলবার প্রশিক্ষণের সময় প্রতিপক্ষের সঙ্গে স্প্যারিং (ফাইট) করার এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তামিম দেশের সেবায় নিয়োজিত ছিলেন। দায়িত্ব পালনকালে তাঁর এই আত্মত্যাগে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

স্থানীয়রা জানান, তামিম ছিলেন ভদ্র, নম্র ও দেশপ্রেমিক একজন তরুণ। তাঁর অকাল মৃত্যুতে পরিবার একজন প্রিয় সদস্যকে হারিয়েছে, তেমনি দেশও হারিয়েছে একজন সাহসী সন্তানকে।

এদিকে তামিমের শহিদ হওয়ার খবরে যোগীশো গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শহিদ তামিমের আত্মার শান্তি কামনা করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!