AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার



কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ভোররাতে জেলার কালুখালী উপজেলার রূপসা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা গ্রামের টোকন সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে টোকন সরদার (৫০) ও তার ছেলে হৃদয় (১৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টোকন সরদার মৃত জলিল সরদারের ছেলে। বাবা-ছেলে দুজনই কালুখালী উপজেলার রূপসা গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার করা ট্যাপেন্টাডল একটি অপব্যবহৃত ও নিয়ন্ত্রিত ওষুধ, যা অবৈধভাবে মাদক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এসব ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!