বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে গোপালগঞ্জের কৃতি সন্তান মাহমুদুল হাসান বাপ্পী নির্বাচিত হওয়ায় মুকসুদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঘোষিত যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন।
রবিবার (৭ জুন) বিকেলে নবনির্বাচিত এ নেতাকে অভিনন্দন জানিয়ে মুকসুদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইউম শরিফ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, সদস্য সচিব মিরান শরিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাহমুদুল হাসান বাপ্পী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক দক্ষতা, ত্যাগ, নিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় কমিটিতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
তারা আরও বলেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন বলেও আশা প্রকাশ করেন নেতারা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

