মানিকগঞ্জের সিংগাইরে ২৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (৭ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার কাশেমনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কাশেমনগর গ্রামের মৃত সদুর উদ্দীনের ছেলে হযরত আলী (৩৫) এবং একই এলাকার মৃত কয়েদ আলীর ছেলে কামরুজ্জামান (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি দল কাশেমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুইজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

