AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৩:৪২ পিএম, ১৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন

লক্ষ্মীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি সনাক, লক্ষ্মীপুর ও টিআইবি‍‍`র যৌথ  উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি থেকে এ লাল কার্ড প্রদর্শন করা হয়।

রবিবার (১৪জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, সনাকের জেলা শাখার সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সনাক সদস্য আবুল মোবারক ভূঁইয়া, আহমেদ হোসেন, হাবিবুর রহমান সবুজ, মনিকা চক্রবর্তী, রাশেদুল ইসলাম, মোঃ মোছলেহ উদ্দিন, রাজীব হোসেন রাজু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ১৭.৮ লাখ শিশু শ্রমে নিয়োজিত, যার মধ্যে ১০ লাখেরও অধিক শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত রয়েছে‍‍`। দেশে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুরা সাধারণত ডাম্পসাইট ও রাস্তাঘাট থেকে বর্জ্য সংগ্রহ‍‍`; অপ্রাতিষ্ঠানিক কারখানায় প্লাষ্টিক, কাগজ ও টেক্সটাইল বর্জ্য (ঝুট) পৃথকীকরণ; এবং ই-বর্জ্য ও মেডিকেল বর্জ্যের মতো ঝুঁকিপূর্ণ বর্জ্য উপাদান বাছাইয়ের কাজে নিয়োজিত থাকে। কোনো প্রতিরক্ষামূলক সরঞ্জাম বা সুরক্ষা ছাড়াই এসব কাজ করায় শিশুরা বিষাক্ত পদার্থ, ধারালো বন্ধু এবং নানা রোগব্যাধির ঝুঁকির সম্মুখীন হয়।

বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত নিয়ন্ত্রক সংস্থার মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি কর্পোরেশন ও পৌরসভা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে নীতি বলবৎকরণের দায়িত্বে থাকা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এদের ব্যর্থতা বা উদাসীনতা ‍‍`লাল কার্ড‍‍` পাওয়ার যোগ্য। তাই আমাদের এ কর্মসূচি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!