AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগর সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক



জীবননগর সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মেদিনীপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ জুন) সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটেলিয়নের মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। স্বর্ণসহ আটককৃত মো. সিকান্দার আলী (৫০) গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় মো. সিকান্দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।.

 

একুশে সংবাদ/ওজি

Link copied!