নারায়ণগঞ্জের ফতুল্লা হতে প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র `পেন গান` কার্তুজসহ উদ্ধার করেছে র্যাব-১১।
১৪ জুন (রবিবার) দুপুরে র্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী এর আভিযানিক দল ১৪ জুন অনুমান রাত ০১টার সময় নারায়ণগঞ্জের ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি পেনগান এবং পেনগানের গুলির ০১ টি খালি খোসা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকালে মাদকের স্পট হতে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশী করে ঝোপ হতে ০১ টি পেনগান এবং পেনগানের গুলির ০১টি খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরো জানান, অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

