AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বেচ্ছাসেবক দলের মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালি অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
০৫:২১ পিএম, ১৪ জুন, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ঝিটকা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে ঝিটকা বাজার বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসানের সঞ্চালনায় আহ্বায়ক নীরব আহমেদ চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর আওলাদ হোসেন, গালা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলাল, শ্রমিক দলের সভাপতি বাদশা গায়ানসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক নীরব আহমেদ চুন্নু বলেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত ভাইয়ের কড়া হুশিয়ারি, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের হরিরামপুরে মাটিতে ঠাঁই হবে না।

সারাদেশ যখন মাদক বিরোধী আন্দোলনে সক্রিয় হয়েছে, হরিরামপুরে তেমন কোনো ভূমিকা চোখে পড়ছে না। শান্তর ভাইয়ের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!