AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৩:৫৭ পিএম, ৭ জুন, ২০২৬

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগকারী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আশুতোষ চাকমা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ননী ব্রত ত্রিপুরা, সাবেক জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন এবং শিক্ষার্থী মংনুচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, রাঙামাটি আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল।

তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। দীপেন দেওয়ান একজন দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছিলেন। তার পদত্যাগে পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ স্পষ্ট করার পাশাপাশি তাকে পুনর্বহালের দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!