AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে বাস উল্টে আহত ২০


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:০৯ পিএম, ৭ জুন, ২০২৬

নড়াইলে বাস উল্টে আহত ২০

নড়াইল-যশোর মহাসড়কে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

শনিবার  (৬ জুন) রাত ৮টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে এ  ঘটনা ঘটে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!