AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা



উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলা অডিটোরিয়াম হল রুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম ও উলিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল।

অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষক গনেশ সাহার সঞ্চালনায় মিনহাজ আহমেদ মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পরিদর্শক দুদক মোঃ মারফিদুল হক, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরে-ই আলম সিদ্দিকী, আমন্ত্রিত অতিথি রফিকুল ইসলাম আনছারী।

“প্রতিকার নয় প্রতিরোধই দূর্নীতি রুখতে মূখ্য ভূমিকা পালন করে” এ বিষয়ের আলোকে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণ করে, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এন,এস, আমিন রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লতিব রাজিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

৪টি দলের মধ্যে প্রতিযোগীতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উলিপুর এন, এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল এর শিক্ষার্থীরা।

শ্রেষ্ঠ বিতার্কিক এর পুরস্কার তুলে নেয় এন এস আমীনের শিক্ষার্থী তানজিয়া সরদার, রানার্স আপ হয়েছে, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

প্রতযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন, হামিদুুল ইসলাম (সহকারী অধ্যাপক উলিপুর মহিলা ডিগ্রী কলেজ), আমজাদ হোসেন (সহকারী অধ্যাপক পাঁচপীর ডিগ্রী কলেজ), আব্দুল্লাহ আল আমিন (প্রভাষক উলিপুর সরকারি ডিগ্রী কলেজ)।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!