AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় সরকারি রাস্তায় আম পাড়াকে কেন্দ্র করে হামলা, আহত ৫



মান্দায় সরকারি রাস্তায় আম পাড়াকে কেন্দ্র করে হামলা, আহত ৫

নওগাঁয় মান্দায় সরকারি রাস্তার গাছের আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই গ্রামের বাবুডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ এরশাদ আলী (৩৮) বাদী হয়ে প্রতিবেশী মোঃ ইয়াকুব আলীসহ (৫৮) ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, আজ মঙ্গলবার (২ জুন) সকালে বিষয়টি সমাধানের লক্ষ্যে চকশিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেন স্থানীয় ২নং ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ইউপি সদস্য মাবুদ হোসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত জানা যায়নি।

আহতরা হলেন-চকজামদই গ্রামের মোঃ এরশাদ আলী, তাঁর দুই ভাই মোঃ মাহবুর আলী (৩৪) ও মোঃ আব্দুল্লা হেল কাফি (২৪) এবং ছেলে মোঃ রাহুল ইসলাম (১৬)। তাঁরা সবাই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে এরশাদ আলীর ছেলে রাহুল ইসলাম সরকারি রাস্তার গাছের আম পাড়তে গেলে প্রতিবেশী ইয়াকুব আলীর পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে প্রতিবেশীরা তাঁদের প্রাণনাশের হুমকি দেয়।

পরে দুপুর আনুমানিক ২টার দিকে এরশাদ আলী ও তাঁর ভাই মাহবুর আলী গ্রামের বাবুডাঙ্গা নামক স্থানে পাকা রাস্তায় অবস্থান করার সময় বিবাদীরা লোহার রড, হাসুয়া ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, ইয়াকুব আলীর হুকুমে সিরাজুল ইসলাম লোহার রড দিয়ে মাহবুর আলীকে আঘাত করলে তাঁর ডান হাতের আঙুলে লেগে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। এরশাদ আলী তাঁর ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে মিরাজুল ইসলাম হাসুয়া দিয়ে তাঁর মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করেন।

চিৎকার শুনে ছোট ভাই আব্দুল্লা হেল কাফি ও ছেলে রাহুল এগিয়ে এলে অন্য আসামিরাও তাঁদের পিটিয়ে জখম করে। এ সময় পপি বেগম কাফির ডান হাতের বাহুতে কামড়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী এরশাদ আলী বলেন, “আম পাড়াকে কেন্দ্র করে তারা আমাদের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে। হাসপাতালে চিকিৎসা নেওয়া ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী সিরাজুল ইসলাম ও মিরাজুল ইসলাম বলেন, “আমাদের বিরুদ্ধে মারপিট ও হাসুয়া দিয়ে কোপানোর যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্টো তারাই আমাদের ওপর চড়াও হয়ে মারপিট করেছিল। এখন আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য থানায় এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।”

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, “আম পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

কালের সমাজ/ওজি

Link copied!