AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ২ চাচাত ভাইসহ মৃত্যু ৩



চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ২ চাচাত ভাইসহ মৃত্যু ৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই চাচাত ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে জুবায়ের এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে সাফি। তারা দুইজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া নাচোলে মারা যাওয়া শিশুটির নাম আসমাউল হোসেন (২)। সে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে থাকলে জুবায়ের তাকে উদ্ধারে যায়। এসময় দুই চাচাতো ভাই একসঙ্গে পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তাই স্বজনরা দুই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে। 
অন্যদিকে নাচোলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু আসমাউল হোসেন মারা যায়।
পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এবং নাচোল থানার ওসি আছলাম আলী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!