AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর



দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টাকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। তবে কোনো অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে কিছু গোষ্ঠী সড়ক অবরোধ ও যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসন ও স্বাভাবিক জনজীবনের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার সময় বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল। দলের চিকিৎসক ও আইনজীবীরা সহায়তা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বর্তমানে যারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে, অতীতে তাদের সেই ভূমিকায় দেখা যায়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, যারা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা জনগণের কর্মসংস্থান, কৃষি উন্নয়ন বা সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে কথা বলে না। তাদের কর্মকাণ্ডের কারণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি কার্যক্রম ব্যাহত হতে পারে এবং এতে গ্রামের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ অতীতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এনেছে এবং এখন তারা নিজেদের জীবনমানের উন্নয়ন চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নে অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সমাবেশে তিনি জনগণকে বিভ্রান্তি ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!