AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে অ্যাডভোকেট কেসমত আলীর মৃত্যুতে আইনজীবীদের শোকসভা অনুষ্ঠিত



কেশবপুরে অ্যাডভোকেট কেসমত আলীর মৃত্যুতে আইনজীবীদের শোকসভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলায় বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট কেসমত আলীর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২মে) বিকেলে কেশবপুর প্রেসক্লাব হলরুমে স্থানীয় আইনজীবীদের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের ছেলে মিনহাজুল কবির রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও মোতাহার হোসাইন, অ্যাডভোকেট মিলন মিত্র, নূরে আলম পান্নু, কামরুজ্জামান, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, প্রভাষক মশিউর রহমান, সাবেক শিক্ষক বজলুর রহমান খান ও মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা মরহুম অ্যাডভোকেট কেসমত আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, মানবিক ও জনবান্ধব মানুষ। আইন পেশার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ অবদান কেশবপুরবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট ওজিয়ার রহমান। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!