AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৫:৫০ পিএম, ২০ মে, ২০২৬

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–এর আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২০ মে) সিলেট জেলা স্টেডিয়াম-এ বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এসব খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

তিনি আরও বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিত প্রয়োজন, যা জিয়াউর রহমান গড়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বর্তমান সরকার এগিয়ে নিচ্ছে।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে ফুটবলে কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!