AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০১:০৭ পিএম, ১৯ মে, ২০২৬

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ​

এসময় ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ,গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার আলিউল হাসানাত,গ্রাম আদালতের কালকিনি ও ডাসার উপজেলার কোঅর্ডিনেটর নাসির উদ্দীন লিটনসহ উপজেলা ইউআরটি সদস্য,এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গ্রাম আদালতের মাধ্যমে গত ছয় মাসে ডাসার উপজেলায় ১০৯ টি মামলা করা হয় এর মধ্যে ১০৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানানো হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!